Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খেলার ছলে দৌঁড়ানোর সময় ট্রলির ধাক্কায় শিশু নিহত

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ১১:২৫:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : খেলার ছলে দৌঁড়ানোর সময় নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে বালুবাহী ট্রলির ধাক্কায় সাড়ে তিন বছরের শিশু লিমন নিহত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে খেলার ছলে ট্রলির পেছনে দৌঁড়ানোর সময় ধাক্কা লেগে লিমনের মাথা, নাক, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)