Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ১১:৩১:৪৩ এম

মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া (নড়াইল): নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া পৌরসভা মহিলা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯মার্চ) সকাল ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী লোহাগড়া পৌর শাখার আমির মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতের ইসলামির আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন,কর্মপরিষদ সদস্য ও পৌর মেয়র প্রার্থী জামিরুল হক টুটুল,লোহাগড়া উপজেলার কর্মপরিষদ সদস্য ও উপজেলার সাবেক আমির মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ, লোহাগড়া উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাওলানা ইমরান হোসেনসহ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)