Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় মাটি কাটার অপরাধে ৩ জনকে জরিমানা, মালামাল জব্দ

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ০২:২১:৩৬ পিএম

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় বিনা অনুমতিতে পুকুরের মাটি কেটে পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এ সময় মাটি খনন ও বহন সংশ্লিষ্ট জিনিসপত্র জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে উপজেলা প্রশাসন জানতে পারেন, ভিটাবল্লা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মাটি উত্তোলন করে পরিবহন করা হচ্ছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ সময় অবৈধভাবে বালু তোলা ও মাটি কাটার দায়ে ভিটাবল্লা গ্রামের ইনসার মোল্লার ছেলে নাসির উদ্দিন (৩৮), একই গ্রামের ইয়াকুব সর্দারের ছেলে আব্বাস সর্দার (৪০) ও মাগুরার শালিখা উপজেলা ঝুনারি গ্রামের টিপু মোল্লার
ছেলে রিয়াজ হোসেন বিপ্লবকে ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে ৩মাস করে কারাদণ্ড দেয়া হয়। একই সাথে মটি কাটা ও বহনের কাজে জড়িত থাকায় ১টি এস্কেভেটর (মাটি খনন যন্ত্র) এবং ১টি ট্রাক্টরসহ ট্রলি জব্দ করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাঘারপাড়া থানার পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার ফলে পরিবেশ, গ্রামীণ সড়ক ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এগুলো রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)