দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে চালনা পৌরসভার বারুইখালী এলাকায় বটবুনিয়া নামক খাল পুনঃখনন কাজের উদ্বোধন হয়েছে। প্রকল্পের আওতায় দেড় কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরনের বাস্তবায়নে এবং প্রাকটিক্যাল অ্যাকশন ও জুরিখ ফাউন্ডেশনের সহযোগিতায় খাল খনন কাজের অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। বুধবার বেলা ১১টায় বারুইখালী এলাকায় খাল খনন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভার সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফর হোসেন, চালনা পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, বিএনপিনেতা এসএম গোলাম কাদের, পৌর প্রকৌশলী রতন কুমার মণ্ডল, প্রাক্টিক্যাল এ্যাকশনের সিনিয়র অফিস ট্রেনিং অফিসার দেলোয়ার হোসেন, দাকোপ প্রেসক্লাব সভাপতি শামীম হোসেন, সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, উত্তরনের প্রকল্প সমন্বয়ক আরিফুর রহমান, বিএনপিনেতা এম মুনসুর মীর, সঞ্জয় সাহা, এসএম মিন্টু, আজিম হাওলাদার, মিনারা খাতুন প্রমুখ।