Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

এখন সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর , ২০২৬, ১১:১৭:২৩ পিএম
পাইকগাছা হাসপাতাল  ব্যবস্থাপনা কমিটির সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। ডাঃ মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, ওসি অপারেশন জুলফিকার আলী,জামাত নেতা আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)