প্রেসবিজ্ঞপ্তি : ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে ছিল এই আয়োজন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রানারের যুগ্ম-বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি, নির্বাহী কমিটির সদস্য আরাফাত হোসেন, আরজ আলী, শফিকুল ইসলাম, রাকিব হাসান, শাওন হোসেন প্রমুখ।