পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সৌদি বাদশাহর প্রেরিত উপহারের খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার অনুকূলে বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ৭৭টি মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে এ খেজুর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আ. মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, আলহাজ্ব মিরাজুল ইসলাম, জামায়াত নেতা মাওঃ বুলবুল আহমেদ, গোলাম মোর্তজা জামান আলমগীর রুলু, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও প্রতিনিধিরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর পাইকগাছা উপজেলায় সৌদি সরকারের পক্ষ থেকে মোট ২১ বক্স খেজুর বরাদ্দ পাওয়া যায়। এসব বক্সে থাকা মোট ১৬৮ প্যাকেট খেজুর উপজেলার ৭৭টি মাদ্রাসার অনুকূলে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।