Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে সাংবাদিক বাবর আলী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১০:৫৭:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : চ্যানেল নাইনের নড়াইল প্রতিনিধি ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি বাবর আলী মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবর আলীর কলারবোনের হাড় ভেঙে যাওয়াসহ (ঘাড়ের হাড়) শরীরের বিভিন্ন স্থানে আহত হয়েছেন। বাবরের স্ত্রী জানান, শুক্রবার দুপুরে কালিয়া থেকে নিজের মোটরসাইকেলে বাঁকা এলাকায় যাওয়ার পথে শামীম চেয়ারম্যানের বাড়ির সামনে সড়ক দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবর গুরুতর আহত হন। তার কলারবোনের হাড়ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। অপর মোটরসাইকেলের আরোহীও আহত হয়েছেন। বাবর আলীর সুস্থতা কামনা করে দোয়া করেছেন নড়াইলের সাংবাদিকরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)