Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের মানববন্ধন, স্মারকলিপি

এখন সময়: রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ১১:৩৮:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, ১২ মার্চ দিনটি আমাদের জাতীয় জীবনে একটি ঘৃণিত লজ্জিত ও কালো দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলে ভোট প্রার্থনা করলেও সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রস্তাব এনে মুক্তিযুদ্ধ ও জাতির সাথে প্রতারণা করেছে সরকার । তিনি বলেন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রতি সম্মান প্রদর্শন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী। তিনি যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার এবং ইউনুস সরকার কর্তৃক দেশবিরোধী অপ্রকাশিত সব চুক্তি অবিলম্বে বাতিলের আহ্বান জানান।
রোববার মানববন্ধন কর্মসূচি পালনকালে এ কথা বলেন তিনি।
জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের মৃত্যুতে নির্লজ্জভাবে শোক প্রস্তাব গ্রহণ এবং মার্কিনিদের সাথে অবৈধ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা কমিটি এর আয়োজন করে।
বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম-উর-রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু।
জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান, অন্যতম নেতা পলাশ বিশ্বাস, সদর উপজেলার অন্যতম নেতা শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শহর কমিটির নেতা শেখ আলাউদ্দিন, যুব মৈত্রী যশোর জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী হাতে হাত ধরে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলার প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তসলিম-উর-রহমান, জিল্লুর রহমান ভিটু, মিজানুর রহমান, সখিনা বেগম দীপ্তি, পলাশ বিশ্বাস, শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শেখ আলাউদ্দিন, আলতাফ চাকলাদার, মঞ্জুরুল আলম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)