নিজস্ব প্রতিবেদক : রোববার জোহরবাদ যশোরের ঘোপ এন এম খান প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’-এর উদ্যোগে এলাকার ৫১টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার পেয়ে সোখিনা খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, সবাই যখন আনন্দ করে, আমাদের মতো গরিবের তখন কান্না ছাড়া কিছু থাকে না। আজ এই উপহার পেয়ে মনে হচ্ছে আমাদেরও ঈদ হবে। আল্লাহ ওদের মঙ্গল করুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সরফুদৌলা ছটলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি নেতা মাসুদুল হক, নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভীন আনু,জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি ও সুফিয়া বেগম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির মালিক।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার তমাল। এই মানবিক উদ্যোগে পাশে ছিলেন উপদেষ্টা আল মামুন শাওন, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার ও এমদাদ শাওনসহ একঝাঁক প্রাণোচ্ছল স্বেচ্ছাসেবী।