Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ওরশ থেকে শাহিন হত্যা মামলার প্রধান আসামি ‘বড় শুভ’ গ্রেপ্তার

এখন সময়: রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ১১:৫১:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের গরিবশাহ দরগাহ এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত শাহিন হত্যা মামলার প্রধান আসামি ‘বড় শুভ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে গরিবশাহের বার্ষিক ওরস অনুষ্ঠানস্থল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওহেদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বড় শুভকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত শাহিন যশোর শহরের পুরাতন কসবা এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে গরিবশাহ এলাকায় শাহিনের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করে তার দুই পা ভেঙে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শাহিনের পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি বড় শুভ দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)