Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মুরগি বেচাকেনা নিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আহত

এখন সময়: রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ১১:৪৯:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে মুরগি বেচাকেনা নিয়ে কথাকাটাকাটির জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সকাল ষ ৯টার দিকে মণিরামপুর মুরগি বাজারের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত লোকমান হোসেন (৫০) মণিরামপুর উপজেলার জয় নগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত জানআলী ফকিরের ছেলে এবং পেশায় একজন মুরগি ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়,বাজারে মুরগি কেনাবেচা নিয়ে লোকমান হোসেনের সঙ্গে তার বড় ভাই ছুরমান (৬০)-এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছুরমান ধারালো চাকু দিয়ে লোকমান হোসেনের পেটের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)