Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অগ্নিঝরা মার্চ

এখন সময়: শনিবার, ২১ মার্চ , ২০২৬, ১১:৩০:৩৩ এম

নিজস্ব প্রতিবেদক : আজ ১৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন। অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও আসে এই দিনেই। জনগণকে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে আহবান জানানো হয়।
অসহযোগ আন্দোলনের মধ্যে সকাল ১০টায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দ্বিতীয় দফার এ বৈঠকে অনুষ্ঠিত হয়। কড়া সামরিক প্রহরার মধ্যে প্রেসিডেন্ট ভবনে এই বৈঠক শুরু হয়। এদিন প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা শেষে অপেক্ষমান সাংবাদিকদের বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন-আলোচনা এখনও শেষ হয়ে যায়নি। তবে আলোচনার পরবর্তী সময়ও ঠিক হয়নি। প্রেসিডেন্ট ইয়াহিয়া পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানান।
এদিকে অসহযোগ আন্দোলনের মধ্যে স্বাধীনতা সংগ্রামের জন্য ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ময়দানসহ বিভিন্ন এলাকায় কুচকাওয়াজ ও রাইফেল চালানোর প্রশিক্ষণ শুরু করেন। এ সময়ে শুধু ঢাকা নয় গোটা বাংলার সব প্রান্তে মুক্তিকামী মানুষ লড়াই সংগ্রামের জন্যে চূড়ান্ত ভাবেই প্রস্তুতি নিতে থাকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)