Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজ উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ , ২০২৬, ০১:৪৯:০৩ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নাবার খাল পুনঃখনন প্রকল্পের খনন কাজ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প এর আওতায় নাবার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন বিএডিসি প্রধান (মনিটরিং) মোঃ আব্দুস ছাত্তার গাজী।
১৬ মার্চ সোমবার উপজেলার কপিলমুনির নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জোনের সহকারী প্রকৌশলী মোঃ জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, মোঃ রবিউল ইসলাম, কৃষক ও সুধীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মেহেদী হাসান।
বিএডিসি’র সেচ বিভাগের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও ডিএই’র সহযোগিতায় খনন কাজে বরাদ্দ ৩১ লাখ ৩৪ হাজার টাকা। খাল খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান যশোরের সাগর এন্টারপ্রাইজ। খালের ১.২৬ কি.মি. খনন করা হবে। যার উপরিভাগের প্রস্থ ১৮ মিটার এবং তলদেশের প্রস্থ ৭ মিটার। এছাড়া খালের গভীরতা হবে ২.৫ মিটার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)