পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ১৬ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের অর্থায়নে ২৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।