Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেলেন তৈয়েবুর রহমান

এখন সময়: মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬, ১১:২১:৩১ পিএম

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলার ৮নম্বর নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন আওয়ামী লীগ নেতা মোঃ তৈয়েবুর রহমান তুরাপ। হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে তাকে পুনরায় চেয়ারম্যান পদে বহাল করা হয়েছে।
জানা গেছে, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৫৯৯৩/২০২৫ মামলার ২০২৬ সালের ১ জানুয়ারির আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এ সংক্রান্ত আদেশ জারি করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
এর ফলে হাইকোর্টের আদেশ অনুযায়ী মোঃ তৈয়েবুর রহমান তুরাপ পুনরায় নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান বলেন, এ বিষয়ে একটি চিঠি পেয়েছি পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)