Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ আহত ৮

এখন সময়: শুক্রবার, ২০ মার্চ , ২০২৬, ০৩:৪০:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুরে মসজিদের ফ্যান চালানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা গ্রামের খাঁ পাড়া জামে মসজিদে ফজরের নামাজের পর ফ্যান চালিয়ে অবস্থান করা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। মসজিদের ইমাম এ বিষয়ে নিষেধ করলে তা নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
এর জের ধরে মঙ্গলবার দুপুরে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল লোক সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে আহাদ আলী মাস্টার, ওজিয়ার রহমান মাস্টার, আজিবার রহমান, আনিছুর রহমান, শাহীন, হাবিবুল্লাহ, আজহারুল ইসলাম ও বায়জিদ হোসেনসহ ৮ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)