Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ লাখ টাকা প্রদান

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ১১:০০:১১ পিএম

ফরহাদ খান, নড়াইল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ লাখ টাকা প্রদান করা হচ্ছে। এ আসনের ১৯৮টি ওয়ার্ডে সমভাবে এ টাকা বন্টন করার কার্যক্রম চলছে। এছাড়া সুবিধাবঞ্চিত নারীদের জন্য ৭০০ শাড়ি বিতরণ করা হচ্ছে।
এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮ মার্চ) বেলা ১০টার দিকে মাইজপাড়া ডিগ্রি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা অর্থ তুলে দেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিএম রাহসিন কবির, মাইজপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সবুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন পেশার মানুষ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউর রহমান বাচ্চু এমপি বলেন, ঈদ আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর এই উপহার। এক্ষেত্রে স্বচ্ছভাবে তালিকা করা হয়েছে। দলমতের ঊর্ধ্বে থেকে উপকারভোগীদের তালিকা করা হয়েছে। এলাকার গণমানুষের মতামতের ভিত্তিতে প্রকৃত উপকারভোগীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা ও শাড়ি বিতরণ করা হচ্ছে। এই টাকা থেকে একটি পয়সাও কোনো এলোমেলো হওয়ার সুযোগ নেই। যার টাকা তার বা পরিবারের সদস্যদের স্বাক্ষর করে নিতে হচ্ছে। ঈদের আগেই সবার হাতে এই টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)