Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঈদের নতুন পোশাক পেল ৫০ এতিম ও অসচ্ছল মাদ্রাসা শিক্ষার্থী

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ১০:৫৯:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক : সচেতন ওলামা সমাজ যশোরের পক্ষ থেকে এতিম ও অসচ্ছল মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে বুধবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫০ এতিম ছেলেরা পেল ঈদের নতুন পোশাক ।
প্রধান অতিথি হিসেবে ঈদের পোশাক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক যশোর ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
দড়াটানা জামে মসজিদের ইমাম এ খতিব মুফতি আমানুল্লাহ কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, ব্যারিস্টার শেখ আবু মুসা মো. আরিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন সচেতন ওলামা সমাজের সভাপতি হাফেজ হেলাল উদ্দীন, সেক্রেটারী হাফেজ কাজী জাকারিয়াসহ নেতৃবৃন্দ ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)