Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর ট্যাক্সেস বার নির্বাচন ২৮ মার্চ

তাজু-বোরহান প্যানেলের পরিচিতি ও ঈদ শুভেচ্ছা বিনিময়

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ১০:৫৯:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে তাজু-বোরহান প্যানেল্যের প্রার্থীরা ভোটারদের সাথে পরিচিতি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
আজ যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ বারের নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে তাজু-বোরহান প্যানেলে সভাপতি পদে শেখ তাজ হোসেন তাজু, সাধারণ সম্পাদক পদে আমিমুল এহসান বোরহান, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও রফিকুজ্জামান সজিব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় ও সদস্য পদে আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান কবীর খান, শেখ নাজমুল হুদা, আমিলুন এহসান ও আলী বুদ্দিন খান আলী।
তাদের বিপরীতে এবার শাহজাহান আরী ও ইসতিয়াক আহম্মেদ পরিষদ নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতা করছেন।
২৮ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিবি ক্লিনিক এলাকার নিজ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)