কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার কালিগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির কর্মী সমর্থক ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বজনীন নেতৃবৃন্দ শহীদ সোহরাওয়ার্দী পার্কে কালিগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নেতা ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান।
উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক নেতা রবিউল ইসলাম, শেখ খায়রুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি এসএম সেলিম আহম্মেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, কুশলিয়া ইুউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ন কবির ডাবলু, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কিসমাতুল বারী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শেখ পারভেজ ইসলামসহ কালিগঞ্জ এবং আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকমীরা দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা আকরাম হুসাইন।