Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্যামকুড় স্কুলে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ১০:৪৮:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়-এর উদ্যোগে সোমবার "জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬" অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত সেমিনারে জলবায়ু পরিবর্তনের কারণ, এর বিরূপ প্রভাব এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন। এছাড়াও সহকারী শিক্ষকবৃন্দ মো. আব্দুল ওহাব, মো. রোকনুজ্জামান, মো. আব্দুর রহমান, লক্ষ্যণ কুমার বসু, মো. মিজানুর রহমান, অপর্ণা দত্ত, রুমিচা, শাহিন সুলতানা, শরিফুল ইসলাম, মো. ইনামুল ও মো.আব্দুল লতিফসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)