Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ০৮:১৪:৪১ পিএম

বিল্লাল হোসেন: পরিবেশ রক্ষা করি, সবুজ বাংলাদেশ গড়ি'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া সেবা সংঘ মাধ্যমিক বালিয়া বিদ্যালয়, নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নারিকেলবাড়িয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আলাদাভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনাসভা ছিলো উল্লেখযোগ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মসিয়ুর রহমার। অন্যদের মধে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্কর, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান, নারিকেলবাড়িয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সেবা সংঘ মাধ্যমিক বালিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম প্রমুখ। প্রধান অতিথি মসিয়ুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে নারিকেলবাড়ীয়া ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)