Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে খুলনা বিভাগীয় আলেম সমাজের সেমিনার

আদ-দ্বীনের মতো আধুনিক ও সাশ্রয়ী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ০৪:০৩:০০ পিএম

​নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগের আলেম সমাজের উদ্যোগে এবং ‘দেশ ও জনগণের কল্যাণে আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক বিশেষ সেমিনার সোমবার (২৯ জুন) যশোরের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সমাজসেবীরা অংশ নেন। ​সেমিনারে বক্তারা দেশের প্রতিটি মানুষের জন্য আধুনিক, মানবিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদ্-দ্বীন হাসপাতালের মতো সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ জাতি গঠনের পূর্বশর্ত হলো উন্নত স্বাস্থ্যসেবা। ইসলাম মানবসেবাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। তাই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা এখন সময়ের অপরিহার্য দাবি। ​বক্তারা আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও দেশের অনেক দরিদ্র ও নিম্নআয়ের মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও ইসলামী আদর্শের সমন্বয়ে পরিচালিত হাসপাতাল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই সমাজের বিত্তবান, শিল্পপতি ও দানশীল ব্যক্তিদের এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ​অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা শাহিনুর রহমান, সিজান আহমেদ রাসেল, মাওলানা সাইফুজ্জামান, মাওলানা রনচিল ইসলাম রাফি, হাফেজ আল-আমিন মল্লিক, গাজী ফয়সাল মাহমুদ, এম. আব্দুল হাই, মাওলানা মাহদী হাসান, ইমাম হাসান নায়েরী, রুহুল আমিন, সৌরভ উদ্দীন, হাসান আল-مامুন (লাল), ড. মাহবুবুর রহমান, জুলফিকার আল-মাহমুদ নোমান, আমিরুল ইসলাম বেলালীসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিশিষ্ট আলেম-উলামাগণ। ​সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবির বিন সামাদ বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাবস্থা করা ইসলামের অন্যতম শিক্ষা। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মহৎ উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান। ​অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবির বিন সামাদ এবং সেমিনারটি সঞ্চালনা করেন মুফতি সাইফুল্লাহ বিন কোরবান। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি এবং অসুস্থ মানুষের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)