Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সংবাদ সম্মেলন

কাশিমপুরে একটি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ হামলা ও ভাঙচুরের অভিযোগ

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ০৩:৩৬:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের একটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ, হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্য সুজন কুমার শিকদার। সোমবার (২৯ জুন) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন এবং ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানান। লিখিত বক্তব্যে সুজন কুমার শিকদার বলেন, তার বাবা সুবল শিকদার দীর্ঘদিন ধরে মৌখিক এওয়াজ বদলের মাধ্যমে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন। প্রথমে সেখানে একটি কাঁচা ঘর নির্মাণ করা হয়। পরবর্তীতে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ওই জমি কিনতে ব্যর্থ হয়ে বিভিন্ন কৌশলে তার চাচার কাছ থেকে জমিটি অন্যের নামে রেজিস্ট্রি করান। এরপর গত ২২ এপ্রিল বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিঠু, বিল্লালসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক ঘর থেকে বের করে দেয়। এ সময় বাড়ির জানালা ভাঙচুর করা হয় এবং আসবাবপত্র রাস্তায় ফেলে দিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসনের সহযোগিতায় পরে তারা আবার বাড়িতে উঠতে সক্ষম হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। গত ২২ জুন পুনরায় গোলাম মোস্তফা, শহিদুল ইসলামসহ কয়েকজন তাদের বাড়িতে গিয়ে মারধর ও উচ্ছেদ করেন। এ সময় বাধা দিতে গেলে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকেও হুমকি দেওয়া হয়। পর মামলা দিয়ে হয়রানি করছে তারা। সুজন কুমার শিকদার বলেন, গত ২২ জুন থেকে আমি আমার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের নিজ বসতভিটায় পুনরায় বসবাসের সুযোগ করে দেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজন কুমার শিকদারের বাবা সুবল শিকদার, মা ইছামতি শিকদার এবং স্ত্রী সুস্মিতা শিকদার। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)