নিজস্ব প্রতিবেদক : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে সোমবার সকালে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। ‘শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এ উপলক্ষ্যে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজন সরকার বলেন- শিশু শ্রম রোধে বিকল্প ব্যবস্থা করতে হবে। যশোরের যে কয়েকটি সেক্টরে শিশু শ্রম হয়, সেসব সেক্টরে তদরকি করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। পরিচালনা করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাব্যবস্থাপক আরিফুল ইসলাম। এর আগে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।