নিজস্ব প্রতিবেদক : ভাষা সৈনিক আমির আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার যশোর শহরের বেজপাড়া মেইন রোডে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, যশোর নগর বিএনপির সহসভাপতি কাওছার আহমদ, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অমিত, যশোর মটরপার্টস ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মনিরুজ্জামান দিলু, সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।