Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সংসদে দায়িত্ব বাড়লো ফখরুল-অমিতের

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ১২:০০:১৩ এম

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদান এবং সংসদীয় কার্যাবলী সম্পাদন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সালাহউদ্দিন আহমদ। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদান এবং সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদ-বিষয়ক কার্যাবলি সুষ্ঠূভাবে সম্পাদনের লক্ষ্যে সরকার নতুন নির্দেশনা জারি করে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৫ জন মন্ত্রী এবং দু’জন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম কে পরিচালনা করবেন তা নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এটি সংসদীয় কার্যক্রমে স্থবিরতা কাটাতে এবং প্রশ্নোত্তর পর্বে স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে। সংসদ চলাকালীন অনেক সময় রাষ্ট্রীয় কাজে মন্ত্রীরা ঢাকার বাইরে বা দেশের বাইরে অবস্থান করেন। তখন সংসদে ওই মন্ত্রণালয়ের প্রশ্নাত্তরের জবাব দেয়ার মতো কেউ না থাকলে কার্যক্রম ব্যাহত হয়। এই প্রজ্ঞাপন জারির ফলে এখন থেকে প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন ‘বিকল্প’ বা ‘ব্যাকআপ’ নিশ্চিত করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)