কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ও সামাজিক সংস্থার উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার কেশবপুর শহরের বাইসা নুরপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার কেশবপুর আসনের প্রধান নির্বাচনী এজেন্ট যশোরের ইবনে সিনা ট্রাস্টির প্রধান ম্যানেজার সাইদুর রহমান সাইদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী প্রফেসার তাজমুল ইসলাম দীপু। বক্তব্য দেন সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল খালেক, শিক্ষক তানজিমুল উম্মাহ, গোলাম কিবরিয়া, বাবু বিশ্বাস । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক জুবায়ের হাসান রাকিব।