Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দুই গ্রামে নবচেতনার ঈদ উপহার পেল শতাধিক পরিবার

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ১২:০৭:০১ এম

নিজস্ব প্রতিবেদক : প্রতিবারের ন্যায় এবারও যশোরের মণিরামপুর উপজেলার শৈলী তেঁতুলিয়া ও সালামতপুর গ্রামে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার গ্রাম দুটির একশ’ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা। ২০২০ সাল থেকে সংগঠনটি স্থানীয় চাকুরিজীবী, প্রবাসী ও পেশাজীবীদের সহযোগিতায় এই কর্মসূচি করে আসছে।
নবচেতনার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক শহিদুজ্জামান মিলনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন শৈলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,পল্লীবিদ্যুতের উপ-পরিচালক রামপ্রসাদ পাল, শৈলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক মিলন চ্যাটার্জি, ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোসলেম গাজী, বর্তমান ইউপি সদস্য আতিয়ার রহমান, নবচেতনার সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, কোষাধাক্ষ্য শরিফুল ইসলাম, শিক্ষক আব্দুর রহমান, ইস্রাফিল হোসেন, জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)