নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর এড়েন্দা গ্রামে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়েছে। মঙ্গলবার এসব ভুক্তভোগী পরিবারগুলোর বাড়ি বাড়ি যেয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন ‘এড়েন্দা চাকুরিজীবী ও প্রবাসী সংগঠন’। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম লবন, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম সেমাই। ঈদ উপহার সামগ্রী পেয়ে গ্রামের এসব পরিবারের মাঝে আনন্দের জোয়ার বইছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালনা পর্ষদের উপদেষ্টা ডা. দেবাশীষ দত্ত, সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ডাঃ ফিরোজ মাহমুদ, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, প্রচার প্রচারণা সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ প্রমুখ।