Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আরও ৭০ পরিবার পেল আল মামুন ফাউন্ডেশনের ঈদ উপহার

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ১২:০৮:২৩ এম

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর শহরের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। বুধবার যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ৭০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমীতে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন।
উল্লেখ্য, এর আগে যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ৫১টি, ৪ নং ওয়ার্ডে ৫০টি ও বিরামপুরে ৫০টি পরিবারের মাঝেও ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করে আল মামুন ফাউন্ডেশন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)