Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শৈলকুপায় পুলিশের জালে ৭ জুয়াড়ি

এখন সময়: বুধবার, ২৫ মার্চ , ২০২৬, ১২:৩৯:৩৩ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রাম থেকে ওই ব্যক্তিদের হাতেনাতে আটক করা হয়। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্যা জানান, হেতামপুর গ্রামে চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করা হয় এবং আটককৃতদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা করা হয়। আটককৃতদের মঙ্গলবার সকালে যথাযথ পুলিশ পাহারায় ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও হুমায়ুন কবীর মোল্যা নিশ্চিত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)