মোংলা প্রতিনিধি : সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর কুমারখালী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
অভিযানকারীরা ওই এলাকা থেকে ১টি একনালা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাঁকা গুলিসহ আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করে।
আটককৃত দস্যু রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং চাঁদাবাজি করে আসছিলো।