Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনাসভা

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ , ২০২৬, ১২:১৪:৫৩ এম

নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
আলোচনা শেষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ১৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)