জাকির হোসেন, কুয়াদা : যশোরের সতীঘাটার আতাউর রহমান সুমন (৩৮) দ্যা অনারেবল ‘ল’ সোসাইটি অফ গ্রেসইন কল টু দ্যা বার সম্পন্ন করে ব্যরিস্টারী যোগ্যতা অর্জন করেছেন।
তিনি দ্যা ইউনিভার্সিটি অফ বাকিংহাম (ইউকে) থেকে ‘ল’ ডিগ্রী অর্জনের মাধ্যমে নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় (ইউকে) থেকে ব্যারিস্টারি ট্রেনিং কোর্স সম্পন্ন করেছেন। তিনি সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের মরহুম হাজী আব্দুর রহমানের কনিষ্ঠ পুত্র।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তার এ সফলতায় কামালপুর গ্রামের নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অন্যান্যের মধ্যে বিএনপির ভাইসচেয়ারম্যান অধ্যাপক নারগিস বেগম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক মারুফ হোসেন প্রমুখ। প্রতিমন্ত্রী অমিত ব্যারিস্টার সুমন ও তার পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।