Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জুলাই সনদ মেনে নেয়ার আহবান গোলাম রসুল এমপি’র

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ০১:৪৩:১৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিবসের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। তিনি বলেন, ৭১ সালে রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সে দেশে এখনো সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। বিপরীতে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের ওপর দেশে সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি অত্যাচার এবং অবিচার চলছে। এমপি গোলাম রসুল সরকারকে উদ্দেশ্যে করে বলেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে তরুণ ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে যে জুলাই সনদ করা হয়েছিল, অবিলম্বে সেই সনদ বাস্তবায়নে মেনে নিন। যদি মেনে না নেন, বাংলাদেশের জনগণ অতিতে কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারকে দেশকে ইজারা দেয়নি। আগামীতেও দিবে না। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে শহর শাখা জামায়াতে ইসলামী আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাঈল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, অফিস সম্পাদক নুর-ই আলি নুর আল মামুন, শহর শাখার সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম, কামরুল ইসলাম শিহাব, মাহমুদুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন সেক্রেটারি ইমরান হুসাইন। প্রধান অতিথি আরও বলেন, ১৯৫২ সালে মানুষ ভাষা আন্দোলন করেছে ও ১৯৭১ এ মহান স্বাধীনতা সংগ্রাম করেছে। দেশকে থেকে বৈষম্য দুর হয়নি, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা পায়নি। তাই ২০২৪ এ গণবিপ্লব সংঘঠিত হয়েছে। সেই যুবকরা বেঁচে আছে। সেই চেতনা জনগণের মধ্যে রয়েছে। বিএনপি জনগণের গণরায়কে অবজ্ঞা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে সংগ্রাম অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন তিনি। সভা শেষে দেশ ও জাতির শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শহরের বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)