নিজস্ব প্রতিবেদক :যশোরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন পুত্রবধূ নিজেই। শ্বশুরের ভয়ে বর্তমানে পুত্রবধূ পিতার বাড়িতে আশ্রয় নিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূ মঙ্গলবার দুপুরে নিজ ঘরে খাটের ওপর তিন বছরের শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। শাশুড়ি ও স্বামী ছিলেন কাজের প্রয়োজনে বাইরে। এই সুযোগে শ্বশুর কৌশলে ঘরে প্রবেশ করেন এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূ চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে শ্বশুর চলে যান। এ ঘটনা জানাজানি হলে শ্বশুর হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওই নারী শিশু সন্তানকে নিয়ে পিতার বাড়িতে চলে যান। এ ঘটনায় তিনি মামলা করেছেন।