Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চলন্ত বাসে হঠাৎ আগুন, প্রাণে বাঁচলো যাত্রীরা

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ০১:৪১:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর নড়াইল মহাসড়কের ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি বাস পুড়ে গেছে। তবে বাসটির যাত্রীরা অক্ষত রয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসটি দাউদাউ করে জ্বলছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের মণিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামে বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পতিমধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যশোর কোতায়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তারপরেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)