নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝের পাড়া নূরানী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বুজতলা বাজারের ডা. মো. ইদ্রিস আলী। প্রধান আলোচক ছিলেন নেহালপুর কলেজের অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা শিহাব উদ্দিন আল আজাদ, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান শেখ, বিশিষ্ট ঘেরব্যবসায়ী শিহাব উদ্দিন, রেজাউল করিম ও শহিদুল ইসলাম শহিদ, আসাদুজ্জামান মিন্টু। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মিঠু, আল আমিন মোহাইমিনুল রহমান, বাবুল আক্তার, আসাদুজ্জামান আসাদ, ইনামুল, মামুন ও সাব্বির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।