প্রেসবিজ্ঞপ্তি: যশোর নাগরিক সংঘ উন্মুক্ত মঞ্চ ও রিডিং ক্লাব’র উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে শহরের লালদিঘির পাড়ে ব্রাদার টিটোস হোম স্কুল আঙিনায় উন্মুক্ত মঞ্চ ও রিডিং ক্লাবের উদ্বোধন করা হয়। যশোর নাগরিক সংঘ সূত্র জানায়, সাধারণ জনগণের বক্তব্য তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম ‘যশোর নাগরিক সংঘ উন্মুক্ত মঞ্চ। চিন্তাশীল, কর্মমুখী ও সৃজনশীল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে ‘যশোর নাগরিক সংঘ রিডিং ক্লাব’ এর যাত্রা শুরু হচ্ছে। যশোর নাগরিক সংঘের সমন্বয়ক আলী আজম টিটোর সভাপতিত্বে ও যশোর নাগরিক সংঘ রিডিং ক্লাবের সমন্বয়ক সালমান হাসান রাজিবের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর বারের জ্যেষ্ঠ আইনজীবী কাজী মুনিরুল হুদা, লেখক-গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, সাবেক ছাত্রনেতা আহাদ আলী মুন্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ, মাসিক চকখড়ি পত্রিকার সম্পাদক কবি মামুন আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা, জাতীয় ছাত্রশক্তির যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, দৈনিক রানারের প্রতিবেদক উবাঈদ সামি, দৈনিক রানারের ভিডিও এডিটর মোহাম্মদ ইয়ার আলী, কবি মনিরা খাতুন, তাাবিঈ আজম প্রমুখ।