Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে সাবেক এমপি টিপু সুলতানের বাড়িতে চুরি!

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ০১:৪০:৩৮ এম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: মণিরামপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাড. খান টিপু সুলতানের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে চুরির বিষয়টি জানতে পারে তার পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানাযায়, টিপু সুলতানের ইন্তেকালের পর পরিবারের সদস্যরা মাঝে মধ্যে বাড়িতে আসতেন। তবে, স্থায়ীভাবে কেউ থাকতেন না। ২০২৪ সালের ৫ আগস্টের কেউ আর বাড়িতে আসতেন না। তবে, মাঝে মধ্যে বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হতো। এরই অংশ হিসেবে শুক্রবার পরিস্কার করতে গেলে এ দৃশ্য দেখতে পেয়ে পরিচ্ছন্ন কর্মীরা তার পরিবারের স্বজনদের খবর দেয়। সম্পর্কে প্রয়াত টিপু সুলতানের ভাই তপু ঘটনাস্থলে যান। এ সময় তিনি গণমাধ্যম কর্মীসহ থানা পুলিশে খবর দেন। বাসভবনের পিছনের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে মেইন বৈদ্যুতিক সংযোগ কেটে দেয়ার পর সুইচবোর্ড ভেঙ্গে, তার, এসি, ফ্যানসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রয়াত সংসদ সদস্যের ভাই তপু জানান- ৪টি এসি, ৩৫টি বৈদ্যুতিক ফ্যান, ব্যবহৃত মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রয়াত এ্যাড. খান টিপু সুলতানের বড় সন্তান হুমায়ুন সুলতান সা’দাব জানান, ৫ আগস্টের পর তাদের বাড়িতে হামলাসহ ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি। তারা প্রতিমাসে বাড়ি পরিষ্কার করাতেন। রমজানের আগেও পরিষ্কার করা হয়েছে। রমজানের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উন্মোচনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। থানার ওসি রজিউল্লাহ খান জানান, বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)