Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়ে সভা

এখন সময়: শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ১১:৩২:৩৫ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় শনিবার দুপুরে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেনের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুন, ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহেরান টুটুল, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,আলিমুজ্জামান উজ্জল, শিউলি আফরোজ সাথী ও মতিন রহমান প্রমূখ। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক,ইভটিজিং, গ্রাম্য সামাজিক আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকরা নানা সুপারিশ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন- আমি মাগুরাতে নতুন এসেছি। মাগুরার সামগ্রিক উন্নয়নের কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন মাগুরাকে একটি নিরাপদ জনপথ হিসেবে গড়ে তুলতে চাই। একটি মানবিক মাগুরা গড়তে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করুন। সকলের সহযোগিতা পেলে মাগুরার সার্বিক উন্নয়ন করা সম্ভব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)