Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার কেন্দ্র মনিটরিং সিসি ক্যামেরায়

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ০১:০৯:২০ এম

মিরাজুল কবীর টিটো : আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। এ কার্যক্রম এবারই প্রথম । এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তার কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে না, সে প্রতিষ্ঠানের কেন্দ্র বাতিল করা হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। বোর্ড সূত্র জানায়, এ বছর যশোরে শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা কেন্দ্র ২৯৯টি। সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রের সব কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এ চিঠি দেয়া হয়। সিসি ক্যামেরায় ধারণকৃত পরীক্ষার সকল রেকর্ড প্রতি সাত দিন পরপর পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণের জন্য বলা হয়েছে। যেসব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে না, সেই প্রতিষ্ঠানের কেন্দ্র বাতিল করা হবে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরুপ চিঠি দেয়া হয়েছে, শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জেলার জেলা প্রশাসকসহ সকল উপজেলা চেয়ারম্যানকে। এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান-এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রের সব কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যামেরা দিয়ে পরীক্ষা মনিটরিং করা হবে। যে প্রতিষ্ঠান আমাদের নির্দেশনা বাস্তবায়ন করবে না, সেই প্রতিষ্ঠানে কেন্দ্র রাখার প্রয়োজন হবে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)