Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনিতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১২:১৫:২৯ এম

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা ১৪৩৩ বঙ্গাব্দ বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপনের লক্ষ্যে শনিবার বেলা ১১ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি’র) ব্যবস্থাপনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেকেএসপি’র আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মহাসীন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বিশিষ্ট আইনজীবী বিপ্লব কান্তি মন্ডল, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, কে কে এস পি ‘র উপদেষ্টা অজয় সাধু, শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ আবুল হাসান, অ্যাড: মোঃ আব্দুল জলিল, শিক্ষিকা কৃষ্ণা রানী শীল, অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় কুমার রায়, কে কে এস পির আহবায়ক কমিটির সদস্য মোঃ জলিল বিশ্বাস প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)