প্রেসবিজ্ঞপ্তি : শনিবার বিকাল ৪টায় যশোরের দড়াটনা শহীদ চত্বরে শ্রমিকনেতা নূর ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটি ও যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্টে সুইটমিট শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শ্রমিকনেতা রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহসভাপতি অ্যাড: আহাদ আলী লস্কর, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান বাদল, জাতীয় ছাত্রদলের জেলা আহবায়ক বিশ্বজিৎ বিশ্বাস, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম। সভাটি পরিচালনা করেন আইয়ুব হোসেন। সকালে ১১টায় প্রয়াতের সমাধিতে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। প্রয়াত শ্রমিকনেতা নুর ইসলাম ৯০-এর দশকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে আবু হোটেলে মিষ্টির কারিগর হিসেবে কর্মরত থাকাকালে হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে জড়িত হন। এর সাথে সাথে সমাজ পরিবর্তনের রাজনীতি তথা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি যশোর হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৮৫)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রমিকনেতা নূর ইসলাম গত ২৮ মার্চ ২০২৫ শুক্রবার দুপুরে অকাল মৃত্যুবরণ করেন।