Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে প্রতিবন্ধী শামীম হত্যা মামলায় সোহরাব আটক

এখন সময়: সোমবার, ৩০ মার্চ , ২০২৬, ০২:৪৩:৩৭ পিএম

নিজস্ব প্রতিদেক : যশোর সদরের শ্রীকান্ত নগর গ্রামের মিনারুল কবির শামীম হত্যা মামলার আসামি সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ক্যাফে বিল হরিনা শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহরাব রামনগর মোবারককাঠি গ্রামের আব্দুল লতিফের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, নিহত শামীম বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল হোসেনের ছেলে। সে মানসিক প্রতিবন্ধী। গত ১৫ জানুয়ারি দিবাগত গভীর রাতে রামনগর শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানে চুরি করতে যায় শামীম। বিষয়টি সিসি ক্যামেরায় দেখে দোকান মালিক দোকানে এসে আশেপাশের লোকজন জড়ো করে শামীমকে ধরে গণপিটুনি দিয়ে আহত করেন। ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা দোকান মালিকসহ ৭ জনসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, শামীম হত্যার অভিযোগে আশিকসহ তিনজনকে আটক করা হয়েছে। মামলাটি তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন আসামি সোহরাব হোসেনের নাম আসায় তাকে আটক করা হয়েছে। শনিবার আটক সোহরাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)