Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বসুন্দিয়ায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে হাতুড়িপেটা

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১১:৩৮:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য শরিফুল ইসলামকে (৪২) হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। শরিফুল ইসলাম গাইদগাছি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শরিফুল ইসলাম জানান, গাইদগাছি শের আলীর ছেলে লিমনের সাথে তার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার দুপুর তিনটার দিকে গাইদগাছির পাকা রাস্তার ওপর একা পেয়ে তাকে হাতুড়িপেটায় জখম করে লিমন। পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, আহত শরিফকুল ইসলামের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)