Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১০:৫৫:০৭ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস পালন উপলক্ষে ৮ দফা দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম মাগুরা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন সিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, সংগঠনের উপদেষ্টা ডাক্তার তাসু কুজ্জামান, জেলা এনজিও কোঅর্ডিনেটর আব্দুল হালিম, বলরাম বসাক, বাংলাদেশ আদিবাসী ফোরাম মাগুরা শাখার সভাপতি হীরালাল কর্মকার, বিডিআারএম মাগুরা শাখার সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, কোষাধক্ষ নিখিল কুমার দাস, সদস্য রঙ বালা দাস, দেবী রানী দাস ও আরতী রানী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)