Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে পাম্পে তেল নিতে আসা বাইক চালকদের মারপিট, এএসআই ক্লোজ

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১০:৫৪:৪৮ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের লাঠিপেটা ও অসদাচরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন-ঝিনাইদহের কালীগঞ্জ থানার এএসআই আব্দুল্লাহ আল মামুন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ শহরের আয়েশা ফিলিং স্টেশনে তেল প্রদানের সময় বাইক চালকদের মারধর করেন তিনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্পে তেল বিক্রির ঘোষণা মোতাবেক ওইদিন সকালে আয়েশা ফিলিং স্টেশনে যায় মোটরসাইকেল চালকরা। তাদের অতিরিক্ত ভিড় ঠেকাতে এএসআই মামুনসহ কয়েকজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে বাইকারদের প্রচণ্ড ভিড়ে ক্ষিপ্ত হয়ে এএসআই মামুন বাইক চালককের উপর ঝাপিয়ে পড়েন। তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে কয়েকজন চালককে মারধর, প্রচণ্ড দুর্ব্যবহার ও মোটরসাইকেলে আঘাত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা মারপিটের চিত্রটি ভিডিও করেন। পরে মারপিটের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়। এ বিষয়টি জেলা পুলিশের নজরে আসায় এ এস আই মামুনকে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়। উল্লেখ্য, মোটরসাইকেল ভাষ্য, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগেও একাধিক মানুষের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে।
অভিযোগ অস্বীকার করে এএসআই মামুন বলেন- লাঠিপেটা বা মারপিটের ঘটনাটি সঠিক নয়। প্রচণ্ড ভীড়ে তিনি শৃঙ্খলা রক্ষায় স্বার্থে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একজন বাইকার অসাবধানতাবশত তার পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেয়ায় তিনি লাঠি উচিয়ে তাকে সরিয়ে দিয়েছেন মাত্র।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন বলেন-তেল পাম্পে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জেলা পুলিশের নজরে আসায় এএসআই মামুনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)